July 7, 2026
বারবার মিথ্যা প্রচার চালানোর অভিযোগ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বহুবার অভিযোগ উঠেছে, তা সত্ত্বেও মেলেনি সুরাহা। বার বার অভিযোগের মাঝেই দাবি উঠল মিথ্যা প্রচার চালানোর, নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে।

বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে এমনটাই অভিযোগ তুলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বিলটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, নারীদের সংরক্ষণ নিয়ে কোনও বিরোধিতা নেই। বরং প্রয়োজনে ৩৩ শতাংশের বেশি সংরক্ষণ দেওয়ার পক্ষেও কংগ্রেস সমর্থন জানায়।

তিনি আরও বলেন, মহিলা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। তাঁর দাবি, সত্যকে আড়াল করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপি মিথ্যার আশ্রয় নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বলেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *