October 7, 2026
SIL 2

২০২৭ এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণার পরই টিকিটের আবেদন শুরু হয়েছে। ব্যালটে ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ২০ হাজার মানুষ। সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। ১০ অক্টোবরের ম্যাচের টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় ১ লক্ষ ১০ হাজার জন।

ভারতের বাকি ম্যাচগুলিও সমান আগ্রহ তৈরি করেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য প্রায় ৯২ হাজার এবং ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ৮৬ হাজার আবেদন জমা পড়েছে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আসনসংখ্যা সীমিত হওয়ায় চাহিদা ও জোগানের ব্যবধানও বড়।

সুপার ৭ পর্বের সম্ভাব্য ভারত-পাকিস্তান ম্যাচের জন্যও ইতিমধ্যে ৭৮ হাজার আবেদন পড়েছে। বিশ্বকাপের ফাইনালের টিকিট চেয়ে আবেদন করেছেন প্রায় ৬৯ হাজার মানুষ। আগামী ২১ নভেম্বর পর্যন্ত টিকিট ব্যালটে নাম নথিভুক্ত করা যাবে।

আইসিসির তরফে জানানো হয়েছে, গোটা বিশ্বকাপে প্রায় ১২ লক্ষ টিকিট রাখা হয়েছে। টিকিটের বিপুল চাহিদায় বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহের ছবি স্পষ্ট বলেই মনে করছে আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *