November 23, 2026
SIL 2

মুক্তির তৃতীয় সপ্তাহেই বক্স অফিসে কিছুটা ধাক্কা খেল নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। টিকিট বিক্রি কমে যাওয়ায় আমেরিকার প্রায় ৮০০টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটির প্রদর্শন বন্ধ করা হয়েছে বলে সূত্রের খবর।

প্রাথমিকভাবে আমেরিকার ১,৪০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে দ্বিতীয় সপ্তাহ থেকেই দর্শকসংখ্যা কমতে শুরু করে। গত শুক্রবার আমেরিকায় ছবিটির প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহের সংখ্যা কমে দাঁড়ায় ৬৮১-তে। এরপর টিকিট বিক্রিতে আরও ভাটা পড়ায় নতুন করে একাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধ করা হয়েছে।

আমেরিকায় ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স অফ টেলিভিশন। মুক্তির পর আন্তর্জাতিক বাজারে ভালো সাড়া পেলেও তৃতীয় সপ্তাহে ব্যবসার গতি কমেছে বলে জানা যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১৮ দিনে বিদেশের বাজার থেকে ছবিটি প্রায় ৫৬৭ কোটি টাকা আয় করেছে। তবে আমেরিকার প্রেক্ষাগৃহে প্রদর্শন কমে যাওয়ায় ছবিটির আন্তর্জাতিক বক্স অফিসে এর প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *