November 19, 2026
SIL 1

বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী বরাবরই মেয়েকে প্রচারের আলো থেকে দূরে রাখতে চেয়েছেন। কিন্তু সম্প্রতি বিমানবন্দরে তাঁদের মেয়ে সারায়ার মুখ ক্যামেরাবন্দি হতেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এরপরই ছবিশিকারি ও বিনোদন সংক্রান্ত বিভিন্ন পোর্টালের কাছে বিশেষ আবেদন জানালেন তারকা দম্পতি।

সম্প্রতি স্ত্রী কিয়ারা ও মেয়ে সারায়ার সঙ্গে বিমানবন্দরে দেখা যায় সিদ্ধার্থকে। অভিনেতার কোলে ছিল একরত্তি মেয়ে। সেই সময় ক্যামেরায় ধরা পড়ে তার মুখ। মেয়ের মুখ যাতে প্রকাশ্যে না আসে, সেই চেষ্টা করেন কিয়ারা। কিন্তু ততক্ষণে ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজমাধ্যমের পাতায়।

এরপর নিজেদের টিমের মাধ্যমে ছবিশিকারি ও বিনোদন পোর্টালগুলির কাছে আবেদন জানান সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের অনুরোধ, মেয়ের ভিডিও যেন প্রকাশ করা না হয়। একান্তই প্রকাশ করতে হলে ইমোজি দিয়ে তার মুখ ঢেকে দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। মেয়ের ব্যক্তিগত পরিসর বজায় রাখতেই এবার সংবাদমাধ্যম ও ছবিশিকারিদের কাছে আবেদন জানালেন এই তারকা দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *