July 2, 2026
SIL 1

ভক্তি, উৎসাহ ও কড়া নিরাপত্তার আবহে আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের শ্রী অমরনাথ যাত্রা। বৃহস্পতিবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে প্রথম দফার তীর্থযাত্রীদের যাত্রার সূচনা করেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

এই উপলক্ষ্যে উপস্থিত তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে মনোজ সিনহা বলেন, শ্রী অমরনাথ যাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় সফর নয়, এটি বিশ্বাস, আত্মসমর্পণ ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য প্রতীক।

তিনি সকল ভক্তের নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন যাত্রা কামনা করে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিবভক্ত পবিত্র অমরনাথ গুহায় দর্শনের উদ্দেশ্যে যাত্রায় অংশ নিচ্ছেন।

যাত্রাপথে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, বিশ্রাম শিবির, যানবাহন নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ- সুবিধার ব্যবস্থাও করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। প্রশাসনের আশা, সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবারের অমরনাথ যাত্রা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে  চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *