July 9, 2026
tripura map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত, অবশেষে তা সফল হতে চলেছে। ত্রিপুরার চা, গুনগত মানের দিক দিয়ে দেশ তথা বহির্বিশ্বেও সুনাম রয়েছে। বর্তমান সময়ে ত্রিপুরার চা শিল্পের লভ্যাংশের গ্রাফ ঊর্ধমুখী। সেইসাথে বহিঃরাজ্যের সংস্থার বিনিয়োগও ক্রমবর্ধমান।

রাজধানী আগরতলার সন্নিকটে হাঁপানীয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলছে ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬। এবারের কনক্লেভে ত্রিপুরার চা শিল্পে ৭২৬ কোটি টাকার বিনিয়োগের মৌ সাক্ষরিত হবে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও চারটি সংস্থার সাথে। এমনটাই জানিয়েছেন টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ।

মনো ওয়ার্ল্ড রিসাইকলিং প্রাইভেট লিমিটেড ১০০ কোটি, মেসার্স এনডিআর ইনফ্রাস্টাকচার প্রাইভেট লিমিটেড ৫০০ কোটি টাকা, মেসার্স ইনফিডিরেন্ট টেকসোলিয়োশন প্রাইভেট লিমিটেড ২৬ কোটি টাকা বিনিয়োগ করবে। সর্বমোট বিনিয়োগ হতে চলছে ৭২৬ কোটি টাকা। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্যাকেজিং ইউনিট, পিপি মডেলে জৈব চা চাষ, উঁচু মানসম্পন্ন চা উৎপাদন, বাজারজাত করণ, চা ভিত্তিক ইকো ট্যুরিজম সহ একাধিক বিষয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *