July 7, 2026
tripura map

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। একাধিক অভিযোগ সত্ত্বেও অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের রামলোচন পাড়ার বাসিন্দা পবিত্র চাকমা (৬৫) দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছেন।

চরম আর্থিক সংকটের মধ্যে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তিনি। জানা গেছে, পাঁচ সদস্যের পরিবার নিয়ে কোনোরকমে দিন কাটছে পবিত্র চাকমার। জীবিকা নির্বাহের জন্য অন্যের গরু রাখালের কাজ করতে হচ্ছে তাকে। সামান্য আয়ে সংসার চালাতে গিয়ে নিত্যদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পরিবারটিকে।

পবিত্র চাকমা অভিযোগ করে জানান, বয়স্ক ভাতা পাওয়ার আশায় তিনি একাধিকবার প্রশাসনের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তার নামে কোনো ভাতা মঞ্জুর হয়নি। এছাড়াও জমির পাট্টা বাবদ যে সরকারি আর্থিক সহায়তা পাওয়ার কথা ছিল, সেখান থেকেও তিনি বঞ্চিত রয়েছেন বলে দাবি করেন। কেওয়াইসি সম্পন্ন করার জন্য চার থেকে পাঁচবার চেষ্টা করলেও নানা সমস্যার কারণে তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে একাধিক সরকারি পরিষেবার সুবিধা থেকেও তিনি দূরে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *