May 26, 2026
বড় ঘোষণা স্বাস্থ্য দফতরের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। গত ১৭ মহাকরণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্ত্যের সভাপতিত্বে স্টার এনসিডি গবেষণা প্রকল্পের একটি সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি হলো একটি ‘ইমপ্লিমেন্টেশন রিসার্চ’, যা ন্যাশনাল সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল এইমস নয়াদিল্লি, আগরতলা গভঃ মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতাল এবং জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে পরিচালিত হচ্ছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জাতীয় কর্মসূচির অধীনে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ এ, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেব্বমা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোলের বরিষ্ঠ বিজ্ঞানী, এইমস দিল্লি, আগরতলা গভঃ মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতাল-এর বরিষ্ঠ সদস্যবৃন্দ এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আধিকারিকবৃন্দ। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ আশ্বাস দিয়েছেন, রোগীরা গুনগতমানসম্পন্ন ওষুধ সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *