November 10, 2026
SIL 1

ঋতু পরিবর্তনের সঙ্গে ত্বকের পাশাপাশি চুলেরও নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে শীতকালে মাথার ত্বক শুষ্ক হয়ে খুশকির সমস্যা বাড়তে পারে। এর ফলে মাথার ত্বকে চুলকানি ও সাদা মৃত কোষ জমার সমস্যা দেখা দেয়। নিয়মিত মাথা পরিষ্কার না করা এবং অতিরিক্ত গরম জলে চুল ধোয়ার অভ্যাসও সমস্যা বাড়াতে পারে।
খুশকির সমস্যা কমাতে সঠিকভাবে চুলের যত্ন নেওয়া জরুরি। তবে ঘরোয়া উপাদান ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জেনে নিন, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এমন তিনটি প্যাক।

টক দই-অ্যালোভেরা-নারকেল তেলের প্যাক
টক দই, অ্যালোভেরা জেল ও সামান্য নারকেল তেল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। চুল ও মাথার ত্বকে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ চুলের খুশকি কমাতে সাহায্য করে।

ডিম-মধু-অলিভ অয়েলের প্যাক
দই, ডিম, মধু, অলিভ অয়েল ও নারকেলের দুধ একসঙ্গে মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট পর ভালোভাবে ধুয়ে ফেলুন। এই প্যাক চুলের খুশকি কমাতে ও চুল নরম রাখতে সাহায্য করে। তবে সংবেদনশীল মাথার ত্বকে ব্যবহারের আগে সতর্ক থাকুন।

রোজমেরি-পেপারমিন্ট তেল
নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি ও পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করা যায়। তবে এসেনশিয়াল অয়েল সরাসরি মাথার ত্বকে লাগাবেন না। ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নিন। জ্বালাপোড়া বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *