July 1, 2026
image (76)

ভারতের কৃষি গবেষণা খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (এএইউ) প্রাক্তন উপাচার্য ড. কে. এম. বুজরবরুয়া। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর গঠিত ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর)-এর ন্যাশনাল অ্যাগ্রিকালচার সায়েন্স ফান্ড পরিচালনার জন্য গঠিত আট সদস্যের এমপাওয়ার্ড কমিটিতে তাঁকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি কৃষি গবেষণা ও উদ্ভাবনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তহবিলের নীতিগত দিকনির্দেশনা ও কার্যক্রম তদারকি করবে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে ড. বুজরবরুয়াকে আইসিএমআর ও আইসিএআরের যৌথ উদ্যোগ ‘সেহাত’ কর্মসূচির জাতীয় স্টিয়ারিং কমিটিতেও অন্তর্ভুক্ত করা হয়। কৃষি ও জনস্বাস্থ্যের সমন্বিত উন্নয়নকে লক্ষ্য করে গৃহীত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন গত ১১ মে কেন্দ্রীয় কৃষি ও স্বাস্থ্য মন্ত্রীরা করেন।

এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. বুজরবরুয়া বর্তমানে নয়াদিল্লিভিত্তিক আইসিএআরের একাধিক গবেষণা উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কৃষি শিক্ষা, গবেষণা এবং নীতিনির্ধারণে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় জাতীয় পর্যায়ের এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তাঁর অভিজ্ঞতা আইসিএআরের ন্যাশনাল অ্যাগ্রিকালচার সায়েন্স ফান্ডের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশের টেকসই কৃষি উন্নয়ন ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *