September 13, 2026
SIL 1

প্রখর রোদে দীর্ঘ সময় থাকার ফলে ত্বকের ক্ষতি হয়। সূর্যের তেজে চামড়া যেন পুড়ে যাচ্ছে, মুখ এবং হাতের ত্বকে কালচে দাগ পড়ছে। অনেকের ত্বকে লালচে দাগ বা র‍্যাশ দেখা দেয়। এটা সাধারণ ‘সানট্যান’ নয়। চর্মরোগ বিশেষজ্ঞরা এটিকে ‘সানবার্ন’ বলে থাকেন। এর ফলে চুলকানি, জ্বালাপোড়া এবং অন্যান্য অস্বস্তিকর অনুভূতি হতে পারে।

যদি সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বক লালচে হয়ে র‍্যাশের সৃষ্টি করে এবং চামড়ায় ঘা বা ক্ষত দেখা দেয়, তবে এটিকে ‘সান পয়জনিং’ বলা যায়। অনেক সময় এ ধরনের পরিস্থিতি সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিসের লক্ষণও দেখায়। তাই রোদ থেকে ত্বককে রক্ষা করতে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। শুধু ক্রিম বা সিরাম দিয়ে নয়, ত্বকের সঠিক পরিচর্যার জন্য প্রোটিন সমৃদ্ধ ফেসপ্যাকও দরকার।

ডাল দিয়েই প্রোটিন সমৃদ্ধ ফেসপ্যাক তৈরি করা যায়। দৈনন্দিন খাবারের জন্য যে ডাল প্রয়োজন, তা দিয়ে সহজেই ত্বকের জন্য উপকারী ফেসপ্যাক বানানো সম্ভব। ডাল শুধু শরীরের জন্য নয়, ত্বকের জন্যও পুষ্টিকর। এতে থাকে ভিটামিন-বি কমপ্লেক্স, জিঙ্ক এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। ডাল ত্বকে প্রোটিন সরবরাহ করে, মেলানিনের ভারসাম্য বজায় রাখে এবং ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। ফলে ত্বকে উজ্জ্বলতা আসে এবং অকাল বার্ধক্যের ছাপ কমে।

ডাল দিয়ে কীভাবে বানাবেন ফেসপ্যাক?

মুসুর ডাল, কাঁচা হলুদ ও দুধের প্যাক : ২ চামচ মুসুর ডালের বাটা, ৩ চা চামচ দুধ এবং এক চিমটি কাঁচা হলুদের বাটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর মিশ্রণটি মুখ ও ঘাড়ে সমানভাবে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। প্যাকটি শুকিয়ে গেলে হালকা হাতে বৃত্তাকারভাবে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

মুগ ডাল ও টক দই : খুব শুষ্ক বা রোদে পোড়া ত্বকের জন্য এই ফেসপ্যাক অত্যন্ত উপকারী। ২ চামচ মুগ ডাল এবং ২ চামচ টক দই ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। সপ্তাহে তিনবার এই প্যাক ব্যবহার করলে রোদে পোড়া দাগ-ছোপ কমে যাবে, চোখের তলার কালচে দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।

ছোলার ডালের সঙ্গে মধুর প্যাক : তৈলাক্ত ত্বকের জন্য একটি সহজ ফেসপ্যাক উপকারী। ২ চামচ ছোলার ডালের গুঁড়োর সঙ্গে ১ চামচ পাতিলেবুর রস এবং ১ চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে এতে সামান্য গোলাপ জলও যোগ করা যেতে পারে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। পাতিলেবুর ভিটামিন-সি ত্বকের পোড়া দাগছোপ ও মেচেতার দাগও দূর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *