April 14, 2026
assam map

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার আসন্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মে মুগ্ধ হয়েই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন প্রাক্তন কংগ্রেস নেতা প্রদ্যুত বরদলৈ।

একই সঙ্গে কংগ্রেসে প্রাপ্য সম্মান না পাওয়া এবং মানসিক অস্বস্তির কথাও তুলে ধরেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর বরদলৈ বলেন, “মুখ্যমন্ত্রীর কাজ দেখে এবং তাঁর প্রশাসনিক নিষ্ঠায় সন্তুষ্ট হয়েই আমি বিজেপিতে যোগ দিয়েছি। শাসনব্যবস্থার প্রতি তাঁর নিষ্ঠা আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে।”

প্রাক্তন সাংসদ আরও বলেন, কংগ্রেসে তিনি যে সম্মান পাওয়ার কথা ছিল, তা পাননি। তাঁর কথায়, “কংগ্রেসে আমি প্রাপ্য সম্মান পাইনি। দলে থাকতে থাকতে আমি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম।” বিজেপিতে যোগ দিয়ে তিনি অসমিয়া জাতিসত্তা ও মর্যাদা রক্ষার লক্ষ্যে কাজ করতে চান বলেও জানান। বরদলৈ বলেন, “বিজেপিতে থেকে আমি অসমিয়া মানুষের আত্মসম্মান রক্ষার জন্য কাজ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *