তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল। জঙ্গল খুলতেই পর্যটকদের ঢল উপচে পড়ল আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া, চিলাপাতা, বক্সা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে।
বর্ষার কারণে বন্ধ থাকে তিন মাস জঙ্গল। তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে জঙ্গল খুলে গিয়েছে। জঙ্গল খোলার প্রথম দিনেই জঙ্গল সাফারি করতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল।
