অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা–অসম সীমান্ত সংলগ্ন ত্রিপুরা রাজ্যের বিশ্রাম-গঞ্জ স্থিত চেছুড়িমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় কয়েকটি দোকানে গভীর রাত পর্যন্ত মদ্যপান ও জুয়াসংক্রান্ত কার্যকলাপ চলে আসছে দীর্ঘদিন ধরেই।
এই পরিস্থিতির কারণে এলাকার পরিবেশের পাশাপাশি ছাত্রছাত্রীদের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ে-চলছে। উক্ত বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। সেইসাথে এদিন এলাকার মহিলারা একত্রিত হয়ে বিশ্রাম-গঞ্জ থানায় গিয়ে একটি ডেপুটেশন প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি বিদ্যালয় সংলগ্ন এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পদক্ষেপ নেওয়া হয় বলেও দাবি জানিয়েছেন। পরবর্তী সময়ে উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা শুরু হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলেও আশা প্রকাশ করেন।
