শিলিগুড়ির ব্যস্ততম সেবক রোডের সেকেন্ড মাইল এলাকায় শনিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বুলেট মোটরসাইকেল আরোহী। একটি বড় চার চাকার পণ্যবাহী ট্রাকের সঙ্গে রয়্যাল এনফিল্ড (বুলেট) মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন ওই যুবক। তাঁকে দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে বুলেট মোটরসাইকেলটি একটু ক্ষতি হয় আর সামনে বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার এর সময় সে মৃত পরে পুলিশ এর সহযোগিতা করে হাসপাতালে পাঠানো হয় পোস্টমর্টেম এর জন্য।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি ভক্তি নগর মেট্রোপলিটন পুলিশের একটি দল ও ভক্তি নগর ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করা হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ আটক করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, অতিরিক্ত গতি, অসাবধানতা নাকি অন্য কোনো কারণ—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার জেরে সেবক রোডে কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ট্রাফিক কর্মীদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
মৃত যুবকের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যস্ত সেবক রোডে ফের এক প্রাণহানির ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
