May 23, 2026
image (42)

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে বলা হয়েছিল পরীক্ষার্থীদের আবেদন মূল্য ফেরত দিয়ে দেওয়া হবে। ২১ মে খুলবে সেই পোর্টাল। যেখানে আবেদন করা যাবে টাকা ফেরতের জন্য। যদিও ২১ মে কোনও পোর্টাল খোলা হয়নি। এনটিএ-র তরফে কেন খোলা হল না তার কোনও কারণও সে দিন ব্যাখ্যা করা হয়নি।টাকা ফেরত দেওয়ার পোর্টালটি ২২ মে থেকে ২৭ মে রাত ১১টা ৫০ পর্যন্ত খোলা থাকবে। একবার ব্যাঙ্কের তথ্য জমা দেওয়া হলে সেটিকেই চূড়ান্ত বলে ধরা। এর পর আর কোনও পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না বলে সাফ জানিয়েছে এনটিএ।

সম্প্রতি এনটিএ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের আবেদনমূল্য ফেরত দেওয়ার জন্য পোর্টাল খোলা হয়েছে। neet.nta.nic.in-এ গিয়ে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিয়ে বাতিল পরীক্ষার ফি ফেরত পেতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে রেজিস্ট্রেশন পোর্টালে লগ-ইন করে রিফান্ড লিঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের সুবিধার জন্য স্ক্যান করা ক্যান্সেলড চেক আপলোড করার একটি ব্যবস্থাও রাখা হয়েছে। টাকা ফেরত দেওয়ার পোর্টালটি ২২ মে থেকে ২৭ মে রাত ১১টা ৫০ পর্যন্ত খোলা থাকবে। একবার ব্যাঙ্কের তথ্য জমা দেওয়া হলে সেটিকেই চূড়ান্ত বলে ধরা। এর পর আর কোনও পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না বলে সাফ জানিয়েছে এনটিএ।

বাতিলের পর ফের নিট ইউজি আয়োজিত হতে চলেছে ২১ জুন। নতুন করে ২১ জুনের পরীক্ষায় বসার জন্যও আলাদা ভাবে কোনও আবেদনমূল্য ধার্য করা হয়নি এনটিএ-র তরফে। তবে, মেডিক্যালের স্নাতকের প্রবেশিকা পরীক্ষা নেওয়া দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে। এখনও পর্যন্ত দেশের দু’টি রাজ্যে ২১ জুনের পুনঃপরীক্ষা দিতে যাওয়ায় যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয়, সে জন্য বাস পরিষেবা বিনামূল্যে করা হয়েছে। ।পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা নাম অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডারের নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম জমা দিতে হবে। এনটিএ আরও জানিয়েছে, যে হেতু অফিসিয়াল পোর্টালের মাধ্যমে ফি ফেরতের প্রক্রিয়া চালানো হচ্ছে, তাই পরীক্ষার্থীদের নিট ইউজি ২০২৬ পরীক্ষার ফি সংক্রান্ত কোনও ‘চার্জ ব্যাক রিকোয়েস্ট’ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *