July 11, 2026
image (38)

রোগী নিয়ে যাওয়ার জন্য ধনেখালির বিধায়ক অসীমা পাত্র তাঁর বিধানসভা এলাকার উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স দিয়েছিলেন দাদপুর গ্রাম পঞ্চায়েতে। শনিবার সেই অ্যাম্বুলেন্সে চুরি করা ছাগল বইতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন তিন জন। ওই নিয়ে শোরগোল এলাকায়।শনিবার ভোরে দাদপুর থানার দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সারখোলা গ্রামে এক গৃহস্থের গোয়ালঘর থেকে ছাগল চুরি হয়। অন্ধকারে অ্যাম্বুল্যান্সের মধ্যে চুরি করা ছাগল নিয়ে পালাচ্ছিলেন তিন জন।

পুলিশি তদন্তে উঠে এসেছে, শুক্রবার রাতে অ্যাম্বুল্যান্স নিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিন জন। গবাদি পশু চুরির উদ্দেশ্য নিয়ে তিনমূর্তি ঘুরছিলেন। অন্য দিকে, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, আগেও অনেকের গোয়ালঘর থেকে ছাগল চুরি হয়েছে। তাঁদের দাবি, সামনেই ইদ। ছাগলের দাম চড়ছে। ছাগল চুরি করে হাটে বিক্রির ছক ছিল অভিযুক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *