September 2, 2026
SIL 1

বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডে ফের নতুন সিনেমায় দেখা যাবে  অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে আসন্ন সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ‘সামুক’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।

২০২১ সালে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘সনক’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক হয়েছিল রুক্মিণীর। এবার ‘সামুক’-এর মাধ্যমে বলিউডে আরও বড় পরিসরে দেখা যেতে পারে তাঁকে। ছবিটি প্রযোজনা করছেন বিপুল শাহ ও আশিন শাহ। সূত্রের খবর, পরিচালক কনিষ্ক ভার্মার পরিচালনায় ছবির শুটিং ইতিমধ্যেই ব্রিটেনে শুরু হয়েছে। বড় বাজেটের এই ছবিতে কল্পবিজ্ঞান, অ্যাকশন এবং টিকে থাকার লড়াইয়ের গল্প তুলে ধরা হবে।

নির্মাতারা এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন, যিনি পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি আবেগঘন দৃশ্যেও সাবলীল। সেই কারণেই রুক্মিণীকে পছন্দ করা হয়েছে বলে খবর। যদিও তাঁর কাস্টিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *