September 2, 2026
SIL 2

নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজ ‘অপারেশন সফেদ সাগর’ দেখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারতীয় বায়ুসেনার সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে এই সিরিজে।

সিরিজটি দেখার পর সমাজমাধ্যমে বায়ুসেনার সদস্যদের সাহস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেন শচীন। তিনি লেখেন, সাধারণ মানুষ যখন নিশ্চিন্তে দৈনন্দিন জীবন কাটান, তখন সেনারা অনিশ্চয়তা ও কঠিন পরিস্থিতির মধ্যেও দেশের জন্য দায়িত্ব পালন করেন।

২০১০ সালে ভারতীয় বায়ুসেনার সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেনের পদ পাওয়া শচীন বলেন, বায়ুসেনার সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত ও কৃতজ্ঞ। দেশের জন্য সেনাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, “যা করেন তার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *