জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতের জাতীয় পতাকার সাথে ব্যক্তিগত সংযোগ গড়ে তোলা, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান জানানো ও গভীর দেশপ্রেম জাগ্রত করা সেইসাথে এবছর ‘হর ঘর তিরঙ্গা’ উদযাপন ও কার্যক্রমগুলি ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের প্রতি উৎসর্গ করা হবে।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি নাগরিকদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করে, জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে। সেইসাথে তিনি এও বলেন, এবছর ‘হর ঘর তিরঙ্গা’-র পঞ্চম সংস্করণ পর্যন্ত উদযাপিত হবে।
এবছর ‘হর ঘর তিরঙ্গা’ ২০২৬-এর কর্মসূচিগুলির মধ্যে রয়েছে তিরঙ্গা র্যালি (শোভাযাত্রা), প্রদর্শনী, তিরঙ্গা কনসার্ট, বিভিন্ন জেলা, ব্লক ও পঞ্চায়েত এলাকায় বাইক ও সাইকেল র্যালি, ত্রি-বর্ণরঞ্জিত আলোকসজ্জা, সাজসজ্জা ও রঙ্গোলী, ‘বন্দে মাতরম’-এর চেতনার প্রতি ‘তিরঙ্গা স্যালুট’, তিরঙ্গার সাথে সেলফি ইত্যাদি।
