April 28, 2026
tripura map 4

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। লোকসভায় নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ার পর বিরোধীদের তীব্র সমালোচনা করে সিকিমের প্রতিবাদের একটি ভিডিও শেয়ার করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

তিনি কংগ্রেসকে উদ্দেশ্য করে কড়া সতর্কবার্তাও দেন। রিজিজু লেখেন, “কংগ্রেস পার্টির জন্য শক্ত সতর্কবার্তা। ছোট অথচ সুন্দর রাজ্য সিকিম থেকেও সংসদ ও বিধানসভায় নারী সংরক্ষণের পক্ষে ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে।” এই ইস্যুতে শাসক জোট এনডিএ বিরোধী ভারত জোটকে দায়ী করছে। তাদের অভিযোগ, মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো ঐতিহাসিক পদক্ষেপ ইচ্ছাকৃতভাবে আটকে দিয়েছে বিরোধীরা।

উল্লেখ্য, সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬ লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় পাশ হয়নি। বিলটির লক্ষ্য ছিল সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *