August 6, 2026
tripura map

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ত্রিপুরায় বর্ষাকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থার প্রধান অঙ্গ সড়ক পথের কোথাও কোথাও সার্বিক স্থিতি অসমপযোগী পরিলক্ষিত হয়।

বিশেষ করে বর্ষাকালীন মরসুমে নব নির্মিত রাস্তার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয় যান চলাচল। বিগত কয়েক দিনের বৃষ্টিতে আগরতলা, খোয়াই ভায়া কমলপুর সড়কটির অবস্থা অনেকটাই যান চলাচলে অসমপযোগী হয়ে পড়েছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এই রাজ্যে উন্নয়নমূলক কাজ করার উপযুক্ত সময় মাত্র চার মাস। প্রতিদিনই গণমাধ্যমে এই সড়কটির খবর উঠে আসছে।

দিল্লীতে কেন্দ্রীয় সরকার ও যোগাযোগ মন্ত্রী নীতিন গড-কড়ির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে এই সড়ক পথটির দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য অবগতও করেছেন। সম্প্রতি সমস্ত ভিডিও ফোটেজ ও ছবি সহ একটি চিটি দিয়ে পুনরায় বিষয়টিকে কেন্দ্রীয় মন্ত্রীর নিকট পাঠানো হয়েছে। এমনটাই মত ব্যক্ত করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *