অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, সম্প্রতি,২০২৬-২৭ ইং চলতি অর্থবছরে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের। অতিরিক্ত বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ফলে রাজ্যের সাধারণ জনগণের জীবনধারায় ব্যাপক প্রভাব পড়ে।
২০২৬-২৭ ইং সালের টিইআরসি অনুমোদিত নতুন ট্যারিফ অর্ডারে যে অতিরিক্ত বিদ্যুৎ মাশুলের বোঝা রাজ্যের গ্রাহকরা বহন করে আসছিল, তার সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার ১০০ শতাংশ ভর্তুকির মাধ্যমে বহন করবে। এই ভর্তুকি রাজ্যের গৃহস্থালি, ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ী, কৃষক, শিল্প সহ বিভিন্ন শ্রেণির গ্রাহকরা অন্তর্ভুক্ত থাকবেন।
ফলে রাজ্যের ১০ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক পরিবার উপকৃত হবেন। তবে রেলওয়ে ট্র্যাকশনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়াও ডিফেন্স ইনস্টলেশন, রেলওয়ে, অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ইত্যাদি ক্ষেত্রে নির্ধারিত ১৫ শতাংশের বিষয়টি বহাল থাকবে।
