জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ত্রিপুরা সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা ভেবে ক্রমান্বয়ে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করে চলছে।
উদ্দেশ্যে মন্ত্রিসভায় ১ হাজার ১৭৭টি শূন্যপদে নিয়োগ এবং ৩০৫টি নতুন পদ সৃষ্টির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সচিবালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন রাজ্যের পর্যটন-মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেইসাথে তিনি এও জানিয়েছেন যে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পুরুষ এবং মহিলা বিভাগে মোট ৯১৬ জন কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে দপ্তর কর্তৃক সরাসরি সম্পন্ন করা হবে। পাশাপাশি জে-আরবিটি’র মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ২১৯টি এলডিসি শূন্যপদে নিয়োগ সহ জিএ (প্রিন্টিং এন্ড ষ্টেশনারী) দপ্তরে টেকনিক্যাল, গ্রুপ-সি পদে ২৭ জন এবং জনজাতি কল্যাণ দপ্তরে ৬ জন এলডিসি এবং ৯ জন মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে।
