November 7, 2026
manipur map

বিগত তিন বছর ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘরছাড়া হাজার হাজার মানুষ। প্রায় তিন বছর ধরে মণিপুরের এইঅবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। হিংসা থামার কোনও বিরাম নেই। মণিপুরের কাংপোকপি গ্রামে মর্টার হামলা ও বোমা বিস্ফোরণের পর সর্বাত্মক বনধের ডাক কুকি সংগঠনের। দোকান, স্কুল-কলেজ, যানবাহন সম্পূর্ণ বন্ধ কাংপোকপি জেলায়।

কাংপোকপি জেলার আইটি রোড বলে পরিচিত ইম্ফল-তামেংলং রোডের পাশে টিউইলাং এলাকার তেইখাং কুকি-জো গ্রামে সোমবার নাগা জনগোষ্ঠীর আক্রমণে মৃত্যু হয়েছে দুই মহিলা সহ তিনজনের। তার প্রতিবাদে সর্বাত্মক ধর্মঘট চলছে কাংপোকপি জেলায়।

কুকি সংগঠনের অভিযোগ, এই হামলার পেছনে হাত রয়েছে দুই উগ্রপন্থী সংগঠন এনএসসিএন এবং জাফ-কে গোষ্ঠীর। তিন মৃতের দেহ কাংপোকপি হাসপাতালের মর্গে আসতেই বিক্ষোভ শুরু হয়। মৃতদের আত্মীয় ও স্থানীয় গ্রামবাসীরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই হামলায় এক কুকি যুবক আহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *