November 7, 2026
SIL 1

বেশ কিছু দিন ধরেই অসুস্থ থাকায় চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন অমিতাভ বচ্চন। এর প্রভাব পড়েছে জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র শুটিংয়েও। আপাতত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে অনুষ্ঠানের নতুন পর্বের শুটিং। পরিবর্তে চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে আগে শুট করা বিশেষ পর্ব।

সূত্রের খবর, অমিতাভের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। দীপাবলি উপলক্ষ্যে সম্প্রচার করা হচ্ছে তারকাদের নিয়ে তৈরি বিশেষ পর্ব। এর মধ্যে রয়েছে রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবেকে নিয়ে ‘রামায়ণ’ ছবির প্রচারের জন্য তৈরি একটি পর্ব।

তবে অমিতাভের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে খবর। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে ফের শুরু হতে পারে ‘কেবিসি ১৮’-র শুটিং। যদিও বিষয়টি অভিনেতার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। শনিবার নিজের ব্লগেও ধীরে ধীরে কাজে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। পুরনো রুটিনে ফিরলেও আপাতত ধীর গতিতে এবং নিয়ন্ত্রিতভাবে কাজ করছেন বলে জানিয়েছেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *