বিগত তিন বছর ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘরছাড়া হাজার হাজার মানুষ। প্রায় তিন বছর ধরে মণিপুরের এইঅবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। হিংসা থামার কোনও বিরাম নেই। মণিপুরের কাংপোকপি জেলায় নাগা গ্রামে দুষ্কৃতীদের তাণ্ডব। পুড়ে ছাই বহু বাড়িঘর, আক্রান্ত বহু গ্রামবাসী।
সশস্ত্র দুষ্কৃতীরা তাণ্ডব চালায় তাপোন খুনো এবং তাপোন কুলেন গ্রামে। এ ছাড়া মাকুই থেকে আট কিলোমিটার দূরে লিয়াংমাই নাগা গ্রামও আক্রান্ত। মাকুই গ্রাম কর্তৃপক্ষ ঘটনার জন্য কুকি জঙ্গিদের নিশানা করেছে। তাদের অভিযোগ, সশস্ত্র কুকি জঙ্গিরা পাপুরাম গ্রামে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এরপর গ্রামের বহু ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।
এরপর মাকুই নাগা গ্রামে একই ঘটনা ঘটে। বাড়িঘর পোড়ানো ছাড়া সংগৃহীত ফসলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, অভিযোগ গ্রামবাসীদের। কাংপোকপি জেলায় নাগা জঙ্গিদের আক্রমণে মৃত্যু হয় তিন কুকির। তারই বদলা এই ঘটনা, অভিযোগ গ্রামবাসীর। আইটি রোডের পাশে লিয়াংমাই নাগা গ্রামে ধারাবাহিক গন্ডগোল চলছে নাগা-কুকিদের মাঝে।
