October 5, 2026
tripura map 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বর্তমান রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণের পাশাপাশি বাস্তবায়নও করে চলছে। লক্ষ্য একটাই রাজ্যকে সর্বোচ্চমানে নিয়ে যাওয়া।

বর্তমানে রাজ্যের ৮৬.৫০ শতাংশ পরিবার পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পানীয়জল পাচ্ছেন। আজ ২৭ আগস্ট ২০২৬ ইং রাজ্য বিধানসভায় বিধায়ক জহর চক্রবর্তী এবং বিধায়ক সুদীপ রায় বর্মণ কর্তৃক আনিত দুটি পৃথক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তিনি জানিয়েছেন যে, ৭ লক্ষ ৫০ হাজার ৮৪৯টি পরিবারের মধ্যে এখন পর্যন্ত ৬ লক্ষ ৪৯ হাজার ৪৭০টি পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয়জল পৌঁছে গেছে। ২০২৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের গ্রাম পাহাড়ের বিভিন্ন প্রান্তের নাগরিকগণ নিজেদের বাসগৃহে পাইপলাইনের মাধ্যমে পরিস্রুত পানীয়জল নিয়মিত পাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *