June 15, 2026
image (4)

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ‘ফিজিটাল’ ব্যাঙ্কিং শাখার উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক-এর এই অত্যাধুনিক ব্যাঙ্ক শাখার উদ্বোধন করে তিনি বলেন, এই উদ্যোগ প্রযুক্তিনির্ভর ব্যাঙ্কিং এবং ডিজিটাল বিনিয়োগের জন্য অসমের প্রস্তুতির প্রতিফলন।

গুয়াহাটির জিএস রোডে অবস্থিত এই নতুন প্রজন্মের ব্যাঙ্ক শাখাটি শারীরিক পরিষেবার সঙ্গে ডিজিটাল ও এআই-ভিত্তিক পরিষেবার সমন্বয় ঘটিয়েছে। এর লক্ষ্য ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং অন্তর্ভুক্তিমূলক করে তোলা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ‘ফিজিটাল’ শাখায় এআই-সমর্থিত সেলফ-সার্ভিস কিয়স্ক, কাগজবিহীন নগদ জমা ও উত্তোলন ব্যবস্থা এবং ডিজিটাল অনবোর্ডিং সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *