June 16, 2026
goverment emply 1

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে পশ্চিমববঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে।

এরই মধ্যে পড়সি রাজ্যে বাড়ল ডিএ। এ রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে চিন্তার মাঝেই বিরাট সুখবর ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য। রিপোর্ট বলছে, সম্প্রতি এক ধাক্কায় ৫% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে মানিক সাহার সরকার। উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা ৩৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার ৫% বাড়ায় তা পৌঁছল ৪১ শতাংশে।

ডিএ বৃদ্ধির বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, এই বৃদ্ধির ফলে ১,০২,৫৬৩ জন রাজ্য সরকারি কর্মচারী এবং ৮১,০১৯ জন পেনশনভোগী উপকৃত হতে চলেছেন। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের ৫% ডিএ প্রদানের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ৫০০ কোটি টাকা ব্যয় হবে বছরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *