জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত, বহুদিন ধরেই চলছিল পরিকল্পনা। রাজ্যের মানুষের কথা ভেবেই, বর্তমান রাজ্য সরকার ত্রিপুরাকে শিক্ষা হাবে পরিণত করার জন্য বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ ও বাস্তবায়ন করে চলছে।
রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরি-কাঠামোগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ বিষয়ে বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে “উচ্চশিক্ষা সংলাপ” কর্মসূচির অধীনে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, এম.বি.বি. কলেজ, বি.বি.এম.সি. কলেজ এবং ল’ কলেজ—এই সমগ্র শিক্ষা ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন, আধুনিক পরি-কাঠামো নির্মাণ এবং একটি আদর্শ, নিরাপদ ও শিক্ষা-বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ।
সাথে তিনি জাতীয় শিক্ষানীতি এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা পরি-কাঠামোর মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনাও করেন। সেইসাথে তিনি এও বলেন যে, এই “উচ্চশিক্ষা সংলাপ” কেবল একটি প্রশাসনিক বৈঠক নয়—এটি একটি নতুন চিন্তার সূচনা।
