July 23, 2026
SIL 1

১৯৫২ সালের ভয়াবহ বিমান দুর্ঘটনার ৭৪ বছর পর অবশেষে আটলান্টিক মহাসাগরের অতলে মিলল প্যান অ্যামের নিখোঁজ ডগলাস ডিসি-৪ ফ্লাইট ৫২৬এ বিমানের ধ্বংসাবশেষ।

ডিসকভারি চ্যানেলের ‘এক্সপেডিশন আননোন’ দলের সদস্যরা আধুনিক সোনার প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ড্রোনের সাহায্যে পুয়ের্তো রিকোর উত্তর উপকূলের কাছে সমুদ্রের প্রায় ২ হাজার ফুট গভীরে বিমানটির সন্ধান পান। উদ্ধার অভিযানে এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন ও ডিপ সি ভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

১৯৫২ সালের ১১ এপ্রিল পুয়ের্তো রিকোর স্যান জুয়ান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড্ডয়ন করা প্যান অ্যামের বিমানটি উড়ার মাত্র নয় মিনিট পর আটলান্টিকে বিধ্বস্ত হয়। বিমানে ৬৪ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। দুর্ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিদের মৃত্যু হয়।

তদন্তে জানা যায়, বিমানের ইঞ্জিনের ত্রুটি ও দীর্ঘদিনের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ দুর্ঘটনার অন্যতম কারণ ছিল। একটি ইঞ্জিন বিকল হওয়ার পর বিমানটি ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও পরে আরও একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জন সি বার্ন জরুরি অবতরণের চেষ্টা করলেও বিমানটি সমুদ্রে ভেঙে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *