June 1, 2026
চালু হতে চলেছে নয়া প্রক্রিয়া

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। আগরতলার আইজিএম হাসপাতালে আজ শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য সিইএলসি (চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লাইন্ট) কিটের মাধ্যমে আধার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হয়। এই পরিষেবার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা।

উক্ত পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, শিশুদের ডিজিটাল পরিচয় নিশ্চিত করতে এই উদ্যোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাসপাতাল থেকেই শিশুদের আধার নিবন্ধনের সুবিধা চালু হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং নবজাতক ও শিশুদের দ্রুত সরকারি পরিষেবার আওতায় আনা সম্ভব হবে।

উল্লেখ্য, এই সিইএলসি (চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লাইন্ট কিট হলো ইউআইডিএআই-এর একটি আধুনিক আধার নিবন্ধন ব্যবস্থা, যা বিশেষভাবে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য চালু করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকেই দ্রুত ও সহজে আধার নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *