August 5, 2026
flight 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সুখবর, আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সরাসরি গুয়াহাটি-দুবাই এবং গুয়াহাটি-আবু ধাবি বিমান পরিষেবা। অসমের পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের দুটি গন্তব্য দুবাই ও আবু ধাবি। এই পরিষেবা চালু হলে উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের সুবিধা হবে বলা বাহুল্য।

এই বিমান পরিষেবা চালাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের গুয়াহাটি-দুবাই পরিষেবা চালু হবে ৪ আগস্ট। এটি সরাসরি উড়ান, মাঝে কোথাও থামবে না। গুয়াহাটি-দুবাই বিমান পরিষেবা চালু হবে ৭ আগস্ট। দুটি পরিষেবাই হবে সরাসরি এবং কোথাও থামবে না। এর ফলে মেট্রোপলিটন এয়ারপোর্টের ট্রানজিটের সময় বাঁচবে যাত্রীদের।

এতদিন মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য উত্তর-পূর্বের বিমান যাত্রীদের নির্ভর করতে হত দিল্লি, কলকাতা বা মুম্বাইয়ের ওপর। গুয়াহাটি থেকে অন্যান্য শহরে গিয়ে তাঁদের উড়ান ধরতে হত মধ্যপ্রাচ্যের। গুয়াহাটি থেকে দুবাই, আবু ধাবির সরাসরি বিমান পরিষেবায় তাঁদের সময় ও খরচ অনেকটাই কমবে। গুয়াহাটি-দুবাই বিমান টিকিটের দাম শুরু হচ্ছে ২১,১৮৮ টাকা থেকে আর গুয়াহাটি-আবু ধাবির বিমানভাড়া শুরু ১৯,৭৫৯ টাকা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *