June 20, 2026
tripura map

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। উঠছে অভিযোগ, অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, বিএমএসের নাম ও লোগো ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি তোলাবাজি সহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ উঠল। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা বিএমএস নেতৃত্ব রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কিছু ব্যক্তি ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর নাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন জায়গায় তোলাবাজি করছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও দাবি সংগঠনের নেতৃত্বের। বিএমএস নেতৃত্ব জানান, সংগঠনের আদর্শ ও নীতির পরিপন্থী এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা সংগঠনের পরিচয় ব্যবহার করে অসাধু কাজ করছে, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *