June 24, 2026
SIL 1

কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার ৬৭০ কোম্পানিরও বেশি সিএপিএফ মোতায়েন করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামীকাল থেকেই ধাপে ধাপে মোতায়েন শুরু হবে।

প্রায় ৫৭ দিনব্যাপী এই যাত্রা শুরু হবে আগামী ৩ জুলাই এবং শেষ হবে ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন। তার আগে ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হবে ঐতিহ্যবাহী ‘প্রথম পুজো’।

নিরাপত্তার খাতিরে সিএপিএফ ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে। মোট প্রায় এক লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ ঠেকাতে বিশেষ নজর দেওয়া হবে উচ্চ পার্বত্য অঞ্চলে।

ভিড় নিয়ন্ত্রণ ও আবহাওয়ার প্রতিকূলতা মোকাবিলায় তীর্থযাত্রীদের গরম পোশাক, প্রয়োজনীয় ওষুধ এবং সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বন্দে ভারত এবং অন্যান্য রেলপথে এবার অনেক বেশি পুণ্যার্থী আসবেন অমরনাথে, এমনটাই অনুমান করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *