April 15, 2026
gass6

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে, ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ, বুকিং করার পরও নির্ধারিত সময়ে সিলিন্ডার পাচ্ছেন না বহু গ্রাহক।

অথচ অন্যদিকে কিছু ক্ষেত্রে মর্জিমাফিকভাবে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। জানা গেছে, নিয়ম মেনে অনলাইনে বা ফোনে বুকিং করার পরও অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। বারবার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও সঠিক কোনও উত্তর পাচ্ছেন না বলে অভিযোগ।

ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। একাধিক গ্রাহকের অভিযোগ, পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে দ্রুত সিলিন্ডার পৌঁছে দেওয়া হলেও সাধারণ গ্রাহকদের বেলায় তা হচ্ছে না। এতে ক্ষোভ ক্রমশ বাড়ছে এলাকায়। এই ঘটনায় ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *