জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এদিন তিনি বলেন, উত্তর-পূর্ব অঞ্চল ভারতের ‘অষ্টলক্ষ্মী’ এবং সিকিম তার একটি গুরুত্বপূর্ণ অংশ।
পালজোর স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে কেন্দ্র সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং ‘অ্যাক্ট ইস্ট’ নীতির পাশাপাশি ‘অ্যাক্ট ফাস্ট’ পদ্ধতি গ্রহণ করেছে। তিনি বলেন, “উত্তর-পূর্বের জন্য আমরা শুধু অ্যাক্ট ইস্ট নীতি নয়, অ্যাক্ট ফাস্ট পদ্ধতিও নিয়েছি।
আজ স্বাস্থ্য, পরিকাঠামো, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৪,০০০ কোটি টাকার প্রকল্পের সূচনা হয়েছে।” সিকিমের প্রাকৃতিক বৈচিত্র্যের কথা উল্লেখ করে মোদি বলেন, রাজ্যটি জীববৈচিত্র্যে ভরপুর। এখানে
