May 29, 2026
SIL 1

বিশ্বকাপের মঞ্চে ফের লিওনেল মেসি। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সেই দলেই জায়গা পেয়েছেন অধিনায়ক মেসি। এর ফলে টানা ছ’টি বিশ্বকাপে দেশের জার্সিতে খেলার নজির গড়তে চলেছেন তিনি।

সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১৮ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তারপর থেকেই বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ নিয়ে জল্পনা শুরু হয়। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি চূড়ান্ত দলে রেখেছেন তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য তারকাকে। জানা গিয়েছে, চোট গুরুতর নয় এবং বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন মেসি।

এবারের বিশ্বকাপে মেসির কাঁধেই থাকবে আর্জেন্টিনার শিরোপা রক্ষার দায়িত্ব। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নামা লাতিন আমেরিকার দলটির লক্ষ্য একটাই – ট্রফি ধরে রাখা।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্দি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা।

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারাদেস, রদ্রিগো ডি’পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিয়োনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *