অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি গাঁজার চাষ। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, মিজোরামের আইজল জেলায় বড়সড় অভিযান চালিয়ে ১,২০০টি ডেটোনেটর উদ্ধার করল আসাম রাইফেলস। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে।
প্রতিরক্ষা মুখপাত্র জানান, আইজলের ডুর্টল্যাং এলাকায় একটি সফল অভিযানে এই বিপুল পরিমাণ ডেটোনেটর উদ্ধার করা হয়। ডেটোনেটরগুলি সাধারণত বড় বিস্ফোরক বা বোমা বিস্ফোরণের সূচনা করতে ব্যবহৃত হয়। অভিযুক্তের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের খবর, আইজল এলাকায় বিস্ফোরক সামগ্রী পাচারের বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে সন্দেহভাজন এলাকায় গাড়ি আটক ও তল্লাশি চালায় অসম রাইফেলস। তল্লাশির সময় গাড়ির চালকের আসনের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ১,২০০টি ডেটোনেটর উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর সংবেদনশীলতার কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।
