অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, পেচাঁরথল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেপাছড়া এলাকার দীর্ঘদিনের বেহাল গ্রামীণ রাস্তা এবং স্থানীয় শান্তি মৈত্রী বুদ্ধবিহার মন্দিরের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে মাঠপর্যায়ে পরিদর্শনে গেলেন ৪ নং করমছড়া এডিসি কেন্দ্রের নবনির্বাচিত এমডিসি রতিশ ত্রিপুরা।
স্থানীয়দের অভিযোগ, ঘনবসতিপূর্ণ ডেপাছড়া এলাকার একমাত্র গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি এলাকার শান্তি মৈত্রী বুদ্ধবিহার মন্দিরেরও জরুরি সংস্কারের প্রয়োজন রয়েছে।
এডিসি নির্বাচনে জয়লাভের পর এলাকার মানুষের দীর্ঘদিনের এই সমস্যার কথা মাথায় রেখেই পরিদর্শনে যান এমডিসি রতিশ ত্রিপুরা। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে রাস্তার অবস্থা এবং বুদ্ধবিহারের বিভিন্ন সমস্যা সরেজমিনে খতিয়ে দেখেন। এমডিসি-র সক্রিয় উদ্যোগে আশাবাদী এলাকাবাসী। তাঁদের আশা, দীর্ঘদিনের বেহাল রাস্তা ও বুদ্ধবিহারের সংস্কারের কাজ এবার দ্রুত বাস্তবায়িত হবে।
