ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে ভারত সরকারের ফিট ইন্ডিয়া মুভমেন্টের অংশ হিসেবে কর্মীদের জন্য বিভিন্ন ক্রীড়া ও ফিটনেস কার্যক্রমের আয়োজন করেছে ব্যাংক অব বরোদা। অনুষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর ললিত ত্যাগী, সঞ্জয় বিনায়ক মুদালিয়ার, লাল সিং ও বিনা ভাহিদসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মীরা অংশ নেন। কর্মীরা টেবিল টেনিস, ক্যারম, ব্যাডমিন্টন ও বাস্কেটবলে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া বিভাগের জোনাল চ্যাম্পিয়নদের সঙ্গেও প্রতিযোগিতায় অংশ নেন। এ আয়োজন কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, দলগত সহযোগিতা ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি নিয়মিত ফিটনেস চর্চায় উৎসাহ জোগায়। অনুষ্ঠানে ললিত ত্যাগী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, অধ্যবসায় ও দলগত চেতনা তৈরি করে। ন্যাশনাল স্পোর্টস ডে কর্মীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফিটনেসকে গ্রহণ করার এবং মেজর ধ্যানচাঁদের অবদান স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ব্যাংকটি একই সঙ্গে #KhelegaBharatJeetegaBharat সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারাভিযানেও অংশ নিয়ে খেলাধুলা ও ফিটনেসে আরও বেশি মানুষকে উৎসাহিত করেছে।
