September 19, 2026
image (7)

ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে নতুন প্রজন্মের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘বব ওয়ার্ল্ড ২.০’ চালু করেছে ব্যাংক অব বরোদা। ১১ সেপ্টেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগের সচিব সঞ্জয় লোহিয়া এবং ব্যাংক অব বরোদার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. দেবদত্ত চাঁদের উপস্থিতিতে অ্যাপটির প্রদর্শন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর এই অ্যাপটি আধুনিক মাইক্রোসার্ভিসভিত্তিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, যার লক্ষ্য গ্রাহকদের আরও ব্যক্তিকেন্দ্রিক, কথোপকথনভিত্তিক ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়া। অ্যাপটিতে ভয়েস কমান্ডের মাধ্যমে লেনদেন ও বিভিন্ন ব্যাংকিং পরিষেবা ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি Personal Financial Management মডিউলের মাধ্যমে গ্রাহকরা নিজেদের আর্থিক অবস্থার সমন্বিত চিত্র দেখতে পারবেন এবং আর্থিক সুস্থতা ব্যবস্থাপনায় সহায়তা পাবেন। প্রবীণ নাগরিক, নারী, অনাবাসী ভারতীয় (NRI) ও মিলেনিয়ালদের জন্য পৃথক অভিজ্ঞতার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া রিয়েল-টাইম সুরক্ষার জন্য রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ড. চাঁদ বলেন, গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী নতুন অ্যাপটিতে সহজ, বুদ্ধিমান, নিরাপদ ও ব্যক্তিকেন্দ্রিক ব্যাংকিং পরিষেবার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা, AI-ভিত্তিক ভয়েস সুবিধা এবং ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা এক প্ল্যাটফর্মে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *