September 18, 2026
tripura map 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহনের সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিকদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা, অতিরিক্ত জরিমানা, যানবাহনের পারমিট সংক্রান্ত সমস্যা, ভাড়া বৃদ্ধি না হওয়া এবং জীবন-জীবিকার নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এই পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও জীবন-জীবিকার স্বার্থে সাত দফা দাবি জানানো হয়েছে এবং ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) ত্রিপুরা প্রদেশের অনুমোদিত এই সংগঠনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ আধিকারিক কিশোর দেববর্মার নিকট এমনটাই জানিয়েছেন ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতির সদস্যরা।

সাথে এও দাবি করেন, পারমিট-বিহীন ইলেকট্রনিক অটো রিকশা নিয়ে এমভিআই-এর আইন অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করা হবে, তার স্পষ্টীকরণ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, ত্রিপুরা রাজ্যে অটো ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে অযথা করা মামলা ও জরিমানাগুলি দ্রুত লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা, শহরের যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে ৬, ১০, ১২ ও ১৬ চাকার ভারী যানবাহন পূর্বের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে ভোররাত পর্যন্ত চলাচলের ব্যবস্থা গ্রহণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *