May 5, 2026
tripura map 4

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এডিসি নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই ফের হামলার অভিযোগ উঠল। ১৫ নম্বর জিরানিয়া আসনের বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দেববর্মা-র বাসভবনে গভীর রাতে দুষ্কৃতিকারীরা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন জেলা সভাপতি ও দলের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।

মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, প্রশাসনের সহযোগিতা নিয়ে এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাসও দেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি যাতে আরও না জটিল হয়, সেদিকে নজর রেখে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *