July 30, 2026
SIL 2

এবার ‘মিড ডে মিল’-এ চিকেন বিরিয়ানি দেওয়ার পরিকল্পনা করছে তামিলনাড়ু সরকার। বর্তমানে বিষয়টি প্রস্তাবের পর্যায়ে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

তামিলনাড়ু বরাবরই ‘মিড ডে মিল’ প্রকল্পে দেশের অন্যতম অগ্রণী রাজ্য। ১৯৫০-এর দশকে তৎকালীন মুখ্যমন্ত্রী কে. কামরাজের উদ্যোগে রাজ্যে প্রথম এই প্রকল্প চালু হয়। পরবর্তীতে বিভিন্ন সরকারের সময়ে ডিম, পুষ্টিকর খাবার ও প্রাতঃরাশ কর্মসূচি যুক্ত হয়েছে।

তামিলনাড়ুর টিভিকে সরকারের শিক্ষামন্ত্রী রাজমোহন জানিয়েছেন, সপ্তাহে অন্তত একদিন সরকারি স্কুলে চিকেন বিরিয়ানি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, আগের মুখ্যমন্ত্রীরা যেমন এই প্রকল্পে নতুন সংযোজন করেছেন, তেমনই তিনিও  পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বিরিয়ানি চালুর উদ্যোগ নিতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *