জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের ক্ষতিপূরণ ও সরকারি সহায়তার দাবিতে সিপাহীজলা জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন রাবার চাষীরা।
পুরা রাবার্স শ্রমিক ইউনিয়ন-এর সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্তের নিকট এই ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ এপ্রিলের প্রাকৃতিক দুর্যোগে সিপাহীজলা জেলার প্রায় ৬০০ জন রাবার চাষী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন।
ঝড়-বৃষ্টি ও দুর্যোগের ফলে বহু রাবার বাগানের ক্ষতি হয়েছে, যার ফলে চাষীদের আর্থিক সংকট আরও গভীর হয়েছে। ডেপুটেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের দ্রুত সরকারি আর্থিক সহায়তা প্রদান এবং রাবার চাষীদের জন্য পৃথক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিল গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থায়ী তহবিল গঠনের দাবিও জানান তিনি।
