কলকাতা সহ বাকি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বেশি গরমের অস্বস্তি অনুভূত হবে বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে।
চলবে গরম। দক্ষিণবঙ্গ জু়ড়ে আপাতত অস্বস্তি এবং গরম দুটোই পৌঁছবে চরমে। কখনও কখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও, স্বস্তি মিলবে না।
বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। মিলতে পারে কিছুটা স্বস্তি
গরম ও অস্বস্তিকর আবহাওয়া। গরমও অস্বস্তি বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতি ও শুক্রবার।
আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির কারণে কমতে পারে তাপমাত্রা।
দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আগামী উইকেন্ডে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি কমবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। বিশেষ করে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ির বেশ কিছু অংশে সতর্কবার্তাও জারি করেছে প্রশাসন।
