July 17, 2026
food inspector (1)

হরিশ্চন্দ্রপুরের ফুড ইন্সপেক্টর হীরক ঘোষ গত ১৩ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পরিবারের। জানা গিয়েছে, ১৩ জুলাই ভোর প্রায় ৫টা ৪০ মিনিটে জলপাইগুড়ির নেতাজিপাড়া সরকারি বাস টার্মিনাল থেকে উমরপুরগামী সরকারি বাসে চাঁচলে নতুন কর্মস্থলে যোগ দিতে রওনা হন তিনি। এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের আর কোনও যোগাযোগ হয়নি।

পরিবারের দাবি, বিষয়টি থানায় জানানো হলেও এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক পদক্ষেপ করা হয়নি। হীরক ঘোষের ছেলে মোবাইলের লাইভ লোকেশন ট্র্যাক করার চেষ্টা করলেও ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় এরপর আর কোনও তথ্য পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, পুলিশ, রেল বা খাদ্য দফতরের পক্ষ থেকেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

বুধবার হীরক ঘোষের স্ত্রী সোমা ঘোষ চাঁচল ফুড সাপ্লাই অফিসে গেলে তাঁকে জানানো হয়, হরিশ্চন্দ্রপুর থেকে রিলিজ নেওয়ার পর তিনি এখনও চাঁচলে যোগদান না করায় দফতরের পক্ষ থেকে এ বিষয়ে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এতে পরিবার আরও উদ্বেগের মধ্যে পড়েছে। বর্তমানে জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের বাসিন্দা সোমা ঘোষ স্বামীর সন্ধান পেতে সকলের সহযোগিতা ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *