July 10, 2026
tripura map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজধানী আগরতলা ও তার আশপাশ এলাকার পুর নিগমের অধীন সমস্ত নাগরিকদের পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে নিগম কর্তৃপক্ষ একাধিক পরিকল্পনা গ্রহণ করে চলছে।

নিজ বিধানসভা কেন্দ্র বড়দোয়ালী স্থিত পুরনিগমের ৪০ নং ওয়ার্ডে নব নির্মিত ভবনের শুভ উদ্বোধনী পর্ব শেষে ভাষণ প্রদানকালে এমনটাই মত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সেইসাথে তিনি এও বলেন, ২০১৯ সালের পর থেকে আগরতলার পুরনিগমের কর্মকান্ডের বিরাট পরিবর্তন এসেছে।

বিশেষ নজরদারির মধ্যদিয়ে ভরাট জলাশয়, রাস্তা দখল, পরিকল্পনাহীন ড্রেনেজ ব্যবস্থা সহ একাধিক বিষয়ে তীক্ষ্ণ নজরদারির পাশাপাশি পুনরুদ্ধারের মধ্যদিয়ে জনকল্যাণে নিয়োজিত করা হয়েছে। শুধুমাত্র পুর নিগম এলাকার ২৪ টি জলাশয় সংস্কার ও সৌন্দর্য্যয়নে ব্যয় করা হয়েছে ১৩৭ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *